ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৫, ০৭:২২ পিএম

জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জামালপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় কুটামনি আলহাজ্ব আজিম উদ্দিন দাখিল মাদ্রাসা বনাম তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় ফাইনালে অংশ নেয়। সিংহজানী মাঠে খেলার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।

খেলার সার্বিক সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেরা খেলোয়াড়কে একটি সাইকেল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মুস্তাফিজুর রহমান লেবু, প্রধান শিক্ষক তৈবুর রহমান তারা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুটামনি আলহাজ্ব আজিম উদ্দিন দাখিল মাদ্রাসাকে ০–১ গোলে পরাজিত করে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

খেলায় ধারাভাষ্য দেন সাখাওয়াত হোসেন জনি।

ইএইচ

Link copied!