ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, টিউবওয়েলের হাতল–শাবলে ভাঙা হলো দুই পা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৩:১৭ পিএম

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা, টিউবওয়েলের হাতল–শাবলে ভাঙা হলো দুই পা

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে জহির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। 

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের পামুলীপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহির উদ্দিন ও একই এলাকার মধু মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে মামলা চলছিল। ঘটনার দিন দুপুরে জহির উদ্দিন ঘাস কেটে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মধু, তার স্ত্রী, দুই ছেলে ও তাদের স্ত্রীরা মিলে জহিরের পথরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে।

একপর্যায়ে তারা টিউবওয়েলের হাতল, শাবল ও রড দিয়ে জহিরকে পেটাতে থাকে। এতে তার দুই পা ভেঙে যায় এবং ডান পা ঝুলে পড়ে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় জহিরকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা নেতৃত্বাধীন পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে আহত জহিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পর হামলাকারী মধু ও তার ছেলে মানিক নিজেদেরও মারধরের শিকার দাবি করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে স্থানীয়রা জানান, তারা নাটক সাজাতে নিজেরাই নিজেদের আঘাত করেন। মানিক নিজেই ব্লেড দিয়ে কপাল কেটে হাসপাতালে আসে বলেও অভিযোগ ওঠে।

স্থানীয়দের ভাষ্য, “যেখানে জহিরকে একা পেয়ে তারা নির্মমভাবে পেটায়, সেখানে তাদের ওপর পাল্টা হামলার প্রশ্নই আসে না।”

খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধু ও মানিককে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।”

এদিকে, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

ইএইচ

Link copied!