ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুরে চাচঁকৈড় বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৪:১৪ পিএম

গুরুদাসপুরে চাচঁকৈড় বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নাটোরের গুরুদাসপুরে চাচঁকৈড় বাজারে অবৈধ দখলমুক্ত রাখতে পৌর প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের নেতৃত্বে অভিযান শুরু হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে বাজারের মূল সড়কে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একটি রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “আজ প্রাথমিকভাবে সতর্ক করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে যারা অবৈধ স্থাপনা সরাবে না, আগামী ১৩ অক্টোবর সোমবার থেকে কঠোর অবস্থানে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, দোকানিদের সুবিধার কথা বিবেচনা করে বাজারের এক পাশে নতুন করে দোকানের জায়গা নির্ধারণ করা হবে, যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন। এছাড়া বাজারের মূল সড়কে পণ্যবাহী ট্রাকের লোড-আনলোডের সময়সীমা নির্ধারণ করা হবে, যাতে চলনবিলের অন্যতম বৃহৎ এই বাজারে যানজট ও জনভোগান্তি না ঘটে।

প্রশাসক আরও বলেন, “জনস্বার্থে ও বাজারকে শৃঙ্খলায় আনতে এই কার্যক্রম চলমান থাকবে। জনগণের স্বাচ্ছন্দ্য ও বাজারের সৌন্দর্য রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে।”

ইএইচ

Link copied!