ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে অবহেলিত ওয়ার্ড নিয়ে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৪:৩৮ পিএম

সরিষাবাড়ীতে অবহেলিত ওয়ার্ড নিয়ে উন্মুক্ত সভা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে অবহেলিত ওয়ার্ডের নানা বিষয় নিয়ে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ড খাগুরিয়া গ্রাম ও দুপুরে ভাটারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড গাবতলী বাজারে এই উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও মহাদান ইউনিয়নে প্রশাসনিক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, ভাটারা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আনিছুর রহমান। এছাড়া মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ড ও ভাটারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় অবহেলিত ওয়ার্ডের বিভিন্ন দুর্ভোগপূর্ণ রাস্তা ঘাটের সংস্কার নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার অবহেলিত দুর্ভোগজনিত রাস্তা গুলো সংস্কারের আশ্বাস দেন।

ইএইচ

Link copied!