ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জুলাই ঘোষণা পত্রের ৯টি ধারার কিছু শব্দগত সংশোধনের আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৫, ০৭:২১ পিএম

জুলাই ঘোষণা পত্রের ৯টি ধারার কিছু শব্দগত সংশোধনের আহ্বান

ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪ এর স্মারক ‘জুলাই ঘোষণা পত্রে’ ২৮টি ধারার মধ্যে ৯টি ধারায় কিছু শব্দ ও অনুচ্ছেদ পরিবর্তন-পরিবর্ধন এবং তা বাস্তবায়নের দাবিতে সৃজনশীল লেখক ঐক্য ফোরাম সংবাদ সম্মেলন করেছে।

ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের উদ্যোগে এবং ফোরামের সদস্য ও সাংবাদিকদের আয়োজনে বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রকাশক ও সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন এম. বি. আলম দৈনিক চলতি ধার, অ্যাডভোকেট হুমায়ুন কবির দৈনিক জন জমিন, আকাশ মো. জসীম দৈনিক দিশারী, মো. জাহাঙ্গীর আলম, দৈনিক নয়া পৃথিবী। 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম, মো. পলাশ, সাইফুল ইসলাম, ঈমাম উদ্দিন আজাদ, এ. আর. আজাদ সোহেল এবং নাফিজ ইকবালসহ ফোরামের সদস্যরা।

সংবাদ সম্মেলনে নোবেল পুরস্কার অর্জনকারী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের প্রতি সম্মান প্রদর্শন, শহীদদের আত্মার শান্তিময়তা এবং ভবিষ্যতে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ৯টি ধারার কিছু শব্দগত পরিবর্তন ও পরিবর্ধনের আহ্বান জানান বক্তারা।

ইএইচ

Link copied!