ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেবীগঞ্জে ক্লিনিকের অব্যবস্থাপনায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৫, ০৪:২৭ পিএম

দেবীগঞ্জে ক্লিনিকের অব্যবস্থাপনায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর কৃষ্ণা রানী (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, ক্লিনিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, চিকিৎসকের অনুপস্থিতি ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় নবজাতক জন্মের মাত্র ১২ ঘণ্টা পর মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতু টোলপয়েন্ট সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। কৃষ্ণা রানীর সিজারিয়ান অপারেশনটি সম্পন্ন করেন ডা. শিখা মনি। অপারেশনের পর থেকে তার শারীরিক জটিলতা দেখা দিলে রাত দুইটা পর্যন্ত ক্লিনিকে রাখা হয়। 

পরবর্তীতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে নীলফামারীতে শুক্রবার তার মৃত্যু হয়।

মৃত কৃষ্ণা রানী দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের প্রেমবাজার এলাকার ধর্ম নারায়ণের স্ত্রী। চার বছর আগে তাদের বিয়ে হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষ্ণার আগে থেকে সামান্য শ্বাসকষ্টের সমস্যা থাকলেও গর্ভাবস্থায় তেমন কোনো জটিলতা ছিল না। নরমাল ডেলিভারির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার হঠাৎ করেই সিজারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অপারেশনের পর থেকেই তার পেট ফুলে যায় ও শ্বাসকষ্ট বেড়ে যায়।

প্রসূতির শাশুড়ি কনিকা রায় অভিযোগ করে বলেন, “অপারেশনের পর থেকেই বউমার শরীর খারাপ হচ্ছিল। বারবার ডাক্তার ডাকলেও আসেননি, শুধু নার্স এসে দেখে গেছেন। পেট ফুলে উঠেছিল, শ্বাস নিতে পারছিল না।”

স্বামী ধর্ম নারায়ণ বলেন, “বউয়ের আগে থেকে সামান্য শ্বাসকষ্ট ছিল। সিজারের পর থেকে অবস্থার অবনতি হতে থাকে। পরে রংপুরে নেওয়ার পথে নীলফামারীতে মারা যায়।”

শুক্রবার সকালে কৃষ্ণার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বলেন, সন্তান রেখে এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।

এ বিষয়ে ক্লিনিকের মালিক শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমি বিকেলে ক্লিনিকে আসব, সাক্ষাতে সব বলব।”

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “আমি নিজে গিয়ে বিষয়টি দেখব।”

পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “বিষয়টি এখনো শুনিনি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে তদন্ত প্রতিবেদন দিতে বলব।”

উল্লেখ্য, এর আগেও দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর অন্তত তিন নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছিল। প্রতিবারই জটিলতা দেখা দিলে রোগীদের রংপুর বা ঠাকুরগাঁওয়ে রেফার্ড করা হয়েছিল।

ইএইচ

Link copied!