ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

অক্টোবর ১০, ২০২৫, ০৪:৩০ পিএম

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী শেখ।

শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী শেখ উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি মোহাম্মদ আলী শেখ, পিতা মৃত তোরফান উদ্দিন শেখ। এই মর্মে জানাচ্ছি যে, আমি অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায়, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আওয়ামী লীগের বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড, দেশ ও জনতার স্বার্থবিরোধী কার্যক্রম আমার নীতি ও আদর্শের সাথে সাংঘর্ষিক হওয়ায়, আমি আজ থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই মর্মে অঙ্গীকার করছি যে, আজকের পর হতে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।”

ইএইচ

Link copied!