ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রৌমারীতে মাদকসহ একজন গ্রেপ্তার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

অক্টোবর ১০, ২০২৫, ০৮:২১ পিএম

রৌমারীতে মাদকসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন— রৌমারী থানাধীন কলেজপাড়া এলাকার মো. নুর আলম (৩৬)।

জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস রিলিজে জানায়, শুক্রবার রাতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে রৌমারী থানাধীন সরকারি কলেজের মাঠ এলাকায় মো. নুর আলমকে ৩০০ পিস ইয়াবা, ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!