ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুরে ধানের শীষে ফুটে উঠেছে জাতীয় পতাকা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২৫, ০৪:৪২ পিএম

গুরুদাসপুরে ধানের শীষে ফুটে উঠেছে জাতীয় পতাকা

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের কৃষক ইমরান হোসাইন তার কৃষি জমিতে গড়ে তুলেছেন দেশপ্রেমের এক অসাধারণ প্রতীক। 

প্রায় ৪৫ শতক জমিতে ধানের চারা রোপণ করে তিনি ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের জাতীয় পতাকার জীবন্ত প্রতিরূপ।

দূর থেকে তাকালে মনে হয়, সবুজ মাঠের বুকে লাল সূর্যের প্রতীক নিয়ে বাতাসে উড়ছে বিশাল এক জাতীয় পতাকা। তবে এটি কাপড়ের নয়—ধানের শীষে আঁকা এক নিপুণ সৃষ্টি। কৃষক ইমরান জানান, কৃষি শুধু জীবিকা নয়, এটি তার দেশপ্রেম প্রকাশের মাধ্যম। এই ভালোবাসা থেকেই তিনি জমিতে পতাকার নকশা তৈরির উদ্যোগ নেন।

পতাকার সবুজ অংশের জন্য তিনি ব্যবহার করেছেন লং বাসমতী জাতের ধান এবং মাঝের লাল বৃত্তটি ফুটিয়ে তুলতে রোপণ করেছেন বেগুনি রঙের পারপোল রাইস ধান। ইমরান হোসাইন বলেন, “দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রকাশ পেলে তা হৃদয়ে পৌঁছে যায়। এই জমি আমার কাছে শুধু ফসলের নয়, এটি মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।”

তার এই সৃজনশীল উদ্যোগ ইতোমধ্যে রশিদপুর গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী ছুটে আসছেন পতাকা দেখতে। অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, ফলে এলাকায় তৈরি হয়েছে এক ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পরিবেশ।

গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার কে. এম. রাফিউল ইসলাম বলেন, “ইমরানের এই উদ্যোগ দেশপ্রেমের পাশাপাশি কৃষি উদ্ভাবনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করবে এবং দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেবে মাঠে, সমাজে ও দেশের প্রতিটি মানুষের মনে।”

তিনি আরও যোগ করেন, “ইমরান দেখিয়ে দিয়েছেন, ভালোবাসার ভাষা শুধু কবিতা বা গানে নয়—ধানের শীষেও ফুটে উঠতে পারে এক পতাকার গল্প, যা আসলে মাটির প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।”

ইমরান হোসাইনের এই দেশপ্রেমের চিত্র আজ শুধু রশিদপুর গ্রাম নয়, পুরো গুরুদাসপুরকেই গর্বিত করেছে।

ইএইচ

Link copied!