ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মানবিক ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস: প্রতিবন্ধীর জন্য করে দিলেন রাস্তা

বোরহান উদ্দিন বুলবুল, বড়াইগ্রাম (নাটোর)

বোরহান উদ্দিন বুলবুল, বড়াইগ্রাম (নাটোর)

অক্টোবর ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম

মানবিক ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস: প্রতিবন্ধীর জন্য করে দিলেন রাস্তা

নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। 

বড়াইগ্রাম উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়নের ভরতপুর গ্রামের সাইফুল ইসলাম নামের এক প্রতিবন্ধী ব্যক্তির চলাফেরলের কষ্ট লাঘবের জন্য তিনি নিজ উদ্যোগে রোববার উদ্বোধন করেন একটি নতুন রাস্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত এই গ্রামের প্রতিবন্ধী ব্যক্তি দীর্ঘদিন ধরে চলাচলে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। বিষয়টি জানতে পেরে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস দ্রুত স্থানীয় প্রশাসনের সহায়তায় রাস্তা নির্মাণের ব্যবস্থা নেন এবং নিজে উপস্থিত থেকে কাজের অগ্রগতি তদারকি করেন।

প্রতিবন্ধী ব্যক্তির পরিবার ইউএনওর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“আমরা কখনো ভাবিনি আমাদের বাড়ির সামনে এভাবে রাস্তা হবে। এখন হুইলচেয়ার নিয়ে চলাচল করা অনেক সহজ হয়েছে।”

এ প্রসঙ্গে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,“প্রশাসনের মূল লক্ষ্য জনগণের পাশে থাকা। বিশেষ করে যাঁরা সমাজে পিছিয়ে আছেন, তাঁদের জন্য কিছু করতে পারলেই নিজের দায়িত্ব সফল মনে হয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”

স্থানীয় জনসাধারণ জানান, ইউএনও জান্নাতুল ফেরদৌসের মানবিকতা ও আন্তরিকতা বড়াইগ্রামে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে এবং এটি সকলের মুখে মুখে প্রশংসিত হচ্ছে।

ইএইচ

Link copied!