ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

আবু জাহান তালুকদার, তাহিরপুর

আবু জাহান তালুকদার, তাহিরপুর

অক্টোবর ১২, ২০২৫, ০৭:৩১ পিএম

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের সময় ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। 

রোববার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের আলী হোসেন (২২), আবুল বাসার (৩০), নবীর হোসেন (২০), সাজ্জাদ মিয়া (২৩) এবং একই উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের শাকিল আহমেদ (২৮) ও হৃদয় শাহ (২৪)।

আটক ব্যক্তিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০০ ঘনফুট বালুসহ দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও স্থানীয় এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!