ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিপুল মিয়া, জামালপুর

বিপুল মিয়া, জামালপুর

অক্টোবর ১৩, ২০২৫, ০৮:১৪ পিএম

জামালপুরে গ্রীষ্মকালীন ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জামালপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে জামালপুর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় নূর মোহাম্মদ বকশীগঞ্জ উচ্চ বিদ্যালয় বনাম জামালপুর সদর তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় অংশ নেয়। 

এতে জেলা শিক্ষা অফিসার শামছুল আলমের সভাপতিত্বে জামালপুর স্টেডিয়াম মাঠে খেলার প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। খেলার সার্বিক সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল, তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক সভাপতি মুস্তাফিজুর রহমান লেবু, প্রধান শিক্ষক তৈবুর রহমান তারা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নূর মোহাম্মদ বকশীগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ১–৩ গোলে পরাজিত করে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!