ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে ভাগিনাকে অপহরণ করল মামা, ৩ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৫, ১১:৩৪ পিএম

কর্ণফুলীতে ভাগিনাকে অপহরণ করল মামা, ৩ ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে এক অভাবনীয় ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে ভাগিনাকেই অপহরণ করেছে খালাতো মামা। তবে পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র তিন ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুটি উদ্ধার হয়েছে।

সোমবার বিকেলে নগরীর কোতোয়ালি থানার তামাককুন্ডি এলাকা থেকে সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েমকে (১২) উদ্ধার করে পুলিশ।

অপহরণকারী আল হাসান খান (২৪)  চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া এলাকার বাসিন্দা এবং সায়েমের খালাতো মামা। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে আল হাসান সায়েমের স্কুলে গিয়ে শিক্ষকদের জানায়—তার দাদা মারা গেছেন। এরপর ‘নতুন ব্যাগ কিনে দেওয়ার’ কথা বলে শিশুটিকে সঙ্গে নেয়। কিছুক্ষণ পর শিশুটির আরেক মামাকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবার টাকা পাঠানোর পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সায়েমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং আল হাসানকে গ্রেপ্তার করে।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, “ঘটনাটি ছিল পরিকল্পিত অপহরণ। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

ইএইচ

Link copied!