ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাটগ্রামে সড়ক ভেঙে দুর্ভোগ, যুবদলের উদ্যোগে মেরামত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ০৩:৪৭ পিএম

পাটগ্রামে সড়ক ভেঙে দুর্ভোগ, যুবদলের উদ্যোগে মেরামত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দর এলাকার বাইপাস সড়কের শিমুলতলা মোড় নামক স্থানে সড়ক ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন বুড়িমারী স্থলবন্দর থেকে আসা পাথর বোঝাই ট্রাক, ছোট-বড় যানবাহন, পাশাপাশি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও।

মঙ্গলবার সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ভেঙে যাওয়া সড়কটি নিজ হাতে মেরামত করে দেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর এলাকায় এই রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। শিমুলতলার মোড়ে রাস্তাটি ভেঙ্গে বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল ও যাতায়াতে বড় সমস্যার সৃষ্টি হয়।

ট্রাক চালক জহির বলেন, “আমরা এই রাস্তা দিয়ে পাথর বোঝাই গাড়ি নিয়ে চলাচল করি। শিমুলতলা মোড়ে রাস্তায় গর্তের কারণে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। আজকে রাস্তাটি মেরামত করা হয়েছে, এতে আমাদের সুবিধা হয়েছে।”

ওই রাস্তায় চলাচলকারী কয়েকজন অটোচালক জানান, “রাস্তার এই অংশটি খুবই বিপদজনক। গর্তের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। অনেকের গাড়ি উল্টে যায়। যুবদলের পক্ষ থেকে রাস্তাটি মেরামত করায় আমরা খুশি।”

বুড়িমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আয়নাল হক বলেন, “বুড়িমারী স্থলবন্দর এলাকার বাইপাস সড়কের শিমুলতলা মোড়ে রাস্তাটি ভেঙ্গে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে ট্রাকসহ অন্যান্য যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি হয়। জেলা যুবদলের নির্দেশনায় আমরা বিভিন্ন ভাঙা সড়ক মেরামত করছি। এর ধারাবাহিকতায় আজকে এই ভাঙা রাস্তাটি ইট, পাথর ও বালু দিয়ে মেরামত করেছি। ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাসিকুল ইসলাম প্রধানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!