ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ০৪:১৭ পিএম

ইসলামপুরে শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৫ পালিত হয়েছে।

সোমবার উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর উচ্চ বিদ্যালয়ে শিশু অধিকার সপ্তাহ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে এবং মঙ্গলবার সভারচর মধ্যপাড়া কুদ্দুস আলীর বাড়িতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রবিউল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সভারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব প্রমুখ।

উপস্থিত বক্তাগণ শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য নির্যাতন, শোষণ, অবহেলা থেকে সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং বিকাশের সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্যসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!