ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেলান্দহে ব্র্যাকের উদ্যোগে ‘স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান সম্পন্ন

বিপুল মিয়া, জামালপুর

বিপুল মিয়া, জামালপুর

অক্টোবর ১৪, ২০২৫, ০৪:৩২ পিএম

মেলান্দহে ব্র্যাকের উদ্যোগে ‘স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান সম্পন্ন

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” — এই অনুপ্রেরণামূলক শ্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। 

সোমবার মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. আলমগীর। 

ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অফিসার (সেলপ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ১৮ বছর বয়স অতিক্রম করা ৩৭ জন কিশোরী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। বাল্যবিয়ের বাধা অতিক্রম করে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ করায় অতিথিদের হাত থেকে কিশোরীরা ফুল, সার্টিফিকেট ও স্মারক মগ উপহার হিসেবে গ্রহণ করে।

পুরস্কারপ্রাপ্ত স্বপ্নসারথিদের মধ্যে রায়হানা, নাসিমা, শারমিন, রুকাইয়া ও নদীয়া নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্নের কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের অফিসার (সেলপ) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং মেলান্দহ সিও ফাহিমা আক্তার।

বক্তারা বলেন, ব্র্যাকের এই উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই এবং শিক্ষায় অগ্রগতির মাধ্যমে এই স্বপ্নসারথিরাই হবে আগামী দিনের নেতৃত্ব।

ইএইচ

Link copied!