ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেটসহ আটক ৬

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২৫, ০৫:০৬ পিএম

মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেটসহ আটক ৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান পরিচালনা করে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

 মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মহেশপুর-৫৮ বিজিবি’র সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ভোর ১২টা ১০ মিনিটের দিকে খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮৫-আর হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. রফিকুল হকের ধানক্ষেত থেকে হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে প্রায় ৫০ গজ ভেতরে বাঘাডাংগা গ্রামের মো. শফিকুল ইসলামের জমির উপর থেকে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে শনাক্ত ব্যক্তিরা হলেন, শ্রী কৃষ্ণ জলদাস (৪০), পিতা-হরি ধন জলদাস, গ্রাম-চর আমানউল্যাহ, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং কিরণ জলদাস (২৭), পিতা-রবি জলদাস, একই গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

জেএইচআর

Link copied!