ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২৫, ০৬:১২ পিএম

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে চরএলাহী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম মারুফ (৭) ও সাইফুল ইসলাম মাসুম (৫) ওই ওয়ার্ডের মো. মাসুদের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মাসুদ তার ছেলেদের নিয়ে বাড়ীর পাশের শাহ জামাল জামে মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় মাছের বরফ আসার খবর পেয়ে মাসুম বাচ্চাদের পুকুর ঘাটে রেখে মাছে বরফ দিতে যান। 

ধারণা করা হচ্ছে, এ সময় শিশু দু’টি পুকুরের ঘাটে নামলে পিচ্ছিল খেয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরে মসজিদের মুয়াজ্জিন মাসুমকে পুকুরে ভাসতে দেখে পুকুরে ঝাঁপ দেন এবং তাকে উদ্ধার করেন। এ সময় এলাকাবাসী পুকুরে খুঁজে মারুফকেও উদ্ধার করে। উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সূবর্ণচর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

ইএইচ

Link copied!