নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫, ০৭:০১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন নান্দাইল মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নান্দাইল থানার বিপরীতে প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আনোয়ারুল মোমেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, আগামী নির্বাচনে দলের অবস্থান ও জনসচেতনতামূলক নানা বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, “যদি নান্দাইল আসন থেকে বিএনপির মনোনয়ন পাই, তবে আমার জন্মভূমি নান্দাইলকে উন্নয়নের মাধ্যমে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তুলব।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী, নান্দাইল উপজেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর, নান্দাইল শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ও পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক রানা প্রমুখ।
ইএইচ