ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২৫, ০৮:১৪ পিএম

কর্ণফুলীতে দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মইজ্জারটেক এলাকায় অবস্থিত হাক্কানী কর্পোরেশন লিমিটেডকে পরিবেশ দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযোগে জানা যায়, হাক্কানী কর্পোরেশনের উৎপাদন কার্যক্রমের কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশ দূষণ হচ্ছে। এ কারণে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বিধিমালা ২০২১-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দুর্গন্ধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, ০৬-এর বিবিধ ধারায় অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণ সৃষ্টির দায়ে হানিফ এন্টারপ্রাইজ, হাসান ট্রাভেলস ও স্বাধীন ট্রাভেলসকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, প্রসিকিউটর জান্নাতুল ফেরদৌস এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট। অভিযানে সহায়তা করে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

ইএইচ

Link copied!