ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কলমাকান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

অক্টোবর ১৭, ২০২৫, ০২:৫২ পিএম

কলমাকান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

নেত্রকোণার কলমাকান্দা থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে কলমাকান্দা পুরাতন আশ্রয় শিবিরের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভয়ংকর মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত তিন মাদক কারবারি হলেন— বাহাদুর কান্দা গ্রামের পরিমল তালুকদারের ছেলে পরিবর্তন তালুকদার (২৮), ঘোষপাড়া গ্রামের মৃত ভজেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে পল্লব চন্দ্র ঘোষ (৩০) এবং ইসবপুর গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে শাহ্ পরান (১৮)।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কলমাকান্দা পুরাতন আশ্রয় শিবিরের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভয়ংকর মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইএইচ

Link copied!