ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবিতে কর্ণফুলীতে মানববন্ধন

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

অক্টোবর ১৭, ২০২৫, ০৬:৫৭ পিএম

শাহ আমানত সেতুর টোল প্রত্যাহারের দাবিতে কর্ণফুলীতে মানববন্ধন

শাহ আমানত (র.) সেতুর টোলকে বেআইনি ও অসাংবিধানিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় সেতুর টোল প্লাজার সামনে এ কর্মসূচির আয়োজন করে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখা।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. ফোরকান। 

পরিচালনা করেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. এইচ. এম. জসিম উদ্দিন।

বক্তারা বলেন, “জনগণের করের টাকায় নির্মিত সেতুতে পুনরায় টোল আরোপ জনগণের প্রতি অবিচার ও সংবিধানবিরোধী। এই টোলের কারণে দক্ষিণ পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তারা আরও বলেন, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়; এটি জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। সরকার অবিলম্বে টোল প্রত্যাহার করে সেতুটি উভয় পাড়ের মানুষের জন্য উন্মুক্ত ঘোষণা করুক।”

সমাবেশে অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, সিনিয়র সহ-সভাপতি, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি, ঘোষণা দেন—আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ‘গণস্বাক্ষর কর্মসূচি’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি আদায় না হলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন শুরু হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার রফিক সিকদার, সাংবাদিক শফিক আহমেদ সাজিব, ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খান, শ্রমিক নেতা মো. সোলাইমান, ব্যবসায়ী নুর মোহাম্মদ মধুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা সরকারের কাছে টোল প্রত্যাহারের দাবিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইএইচ

Link copied!