ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার, চাঁন্দগাঁও থানায় হস্তান্তর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২৫, ০৯:১৫ পিএম

কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার, চাঁন্দগাঁও থানায় হস্তান্তর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে কর্ণফুলী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা সাহাব উদ্দিন সিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার চরপাথরঘাটা ৬নং ওয়ার্ডের খোয়াজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সাহাব উদ্দিন সিহাব কর্ণফুলী থানার খোয়াজনগর গ্রামের আলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা। তার পিতা মরহুম পেয়ার আহমদ মেম্বার ও মাতা নাসিমা বেগম বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ।

ওসি মো. শরীফ জানান, সাহাব উদ্দিন সিহাব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে উপজেলা যুবলীগের সক্রিয় সংগঠক।

যুবলীগ নেতা সাহাব উদ্দিন সিহাবকে সিএমপি চাঁন্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে চাঁন্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!