কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫, ০৭:০২ পিএম
চট্টগ্রামের কর্ণফুলীতে দীর্ঘ ৭ বছর ধরে আত্মগোপনে থাকা ৬ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউছুপকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
তিনি জানান, গ্রেপ্তার ইউছুপ কর্ণফুলীর চরপাথরঘাটা আজিমপাড়া এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে।
ওসি আরও জানান, ইউছুপের বিরুদ্ধে মোট ৬টি সিআর মামলা রয়েছে, যার মধ্যে ৫টিতে সে আদালতে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে সে আত্মগোপনে ছিল।
গ্রেপ্তারের পর আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি শরীফ।
ইএইচ