ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মধুপুরে ২ মাদক কারবারিকে কারাদণ্ড

আ. হামিদ (মধুপুর) টাঙ্গাইল

আ. হামিদ (মধুপুর) টাঙ্গাইল

অক্টোবর ১৯, ২০২৫, ০৭:৫৯ পিএম

মধুপুরে ২ মাদক কারবারিকে কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে ১ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে আলাদা আলাদাভাবে দুই মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দামপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মাদক ব্যবসায়ী জুয়েল সরকার নিক্সনকে চরপাড়া এলাকা থেকে আটক করা হয়। এর আগে ওই মাদক ব্যবসায়ীর সহযোগী বিল্লাল হোসেনকে দামপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মাদকাসক্ত জুয়েল সরকার নিক্সনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও বিল্লাল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি টিম।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে। 

এসব অভিযান পরিচালনায় সব সময় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

ইএইচ

Link copied!