ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

অক্টোবর ২০, ২০২৫, ০১:৪৪ পিএম

রাঙ্গামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাঙ্গামাটিতে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা মো. ইমদাদ রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, গাইনি বিশেষজ্ঞ ডা. বেবী ত্রিপুরা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙ্গামাটি চেম্বার্স অব কমার্সের পরিচালক মো. মনছুর আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নুর উজ জমান, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।

সভায় বাংলাদেশ পরিসংখ্যান বিষয়সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিষয় নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

আলোচনা সভার আগে সকাল ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে, র‍্যালিটি শহরেরভেতরে প্রধান প্রধান পদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

জেএইচআর

Link copied!