ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৫, ০৩:০৩ পিএম

হাবিপ্রবিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এবং তথ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫” উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। 

পরিসংখ্যান ছাত্র সমিতি ও পরিসংখ্যান বিভাগের আয়োজনে র‌্যালিটি সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোমিনুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

অংশগ্রহণকারীরা পরিসংখ্যানের গুরুত্ব সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

ইএইচ

Link copied!