ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোয়াখালীতে জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী

অক্টোবর ২০, ২০২৫, ০৪:৩০ পিএম

নোয়াখালীতে জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা

একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশনের নোয়াখালী কর্পোরেট অফিসে ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কর্পোরেট সেবা দপ্তরের আয়োজনে নোয়াখালী, লক্ষীপুর এবং ফেনী জেলার বিভিন্ন শাখার ইনচার্জ, উন্নয়ন ম্যানেজার ও উন্নয়ন অফিসারদের কাজের গতি ও গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এই উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সচিব ও চট্টগ্রাম রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার মিজ লুৎফুন নাহার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরও অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল বাসেত খান এবং সিআরও অফিসের সহকারী ম্যানেজার (প্রশাসন) নুরুদ্দিন মোহাম্মদ তৈয়ব।

সিআও অফিসের ম্যানেজার উন্নয়ন নরোত্তম দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নোয়াখালী কর্পোরেট অফিসের ম্যানেজার ও ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ রাষ্ট্রীয় জীবন বীমা কর্পোরেশনের বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ২০২৫ সালের গ্রাহক সংখ্যা বৃদ্ধি, গ্রাহক সেবা প্রদান এবং কর্পোরেশনের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় উন্নয়ন ম্যানেজার ও উন্নয়ন অফিসার প্রমুখ পরামর্শ ও বিভিন্ন দাবি আদায়ে বক্তব্য রাখেন।

ইএইচ

Link copied!