ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে জব্দ ইলিশ এতিমদের মাঝে বিতরণ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৫, ০৭:২২ পিএম

কর্ণফুলীতে জব্দ ইলিশ এতিমদের মাঝে বিতরণ

সরকার ঘোষিত ইলিশের প্রধান প্রজনন মৌসুমেও থামছে না অসাধু জেলেদের লোভ। নিষেধাজ্ঞা অমান্য করে কর্ণফুলী নদীতে ইলিশ ধরার সময় অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও জেলা মৎস্য দপ্তর। 

সোমবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে। তবে কিছু জেলে সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে ট্রলার নামিয়ে নদীতে ইলিশ ধরছিলেন। এমন খবরে কোস্ট গার্ড ও মৎস্য দপ্তর যৌথভাবে কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।

অভিযান শেষে জব্দকৃত ইলিশ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এতিমখানা ও আশ্রয়কেন্দ্রে বিতরণ করা হয়। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে পটিয়া উপজেলার ৩৬টি এতিমখানায় মাছগুলো পৌঁছে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, “ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি নির্দেশনা অনুযায়ী, এই ২২ দিন ইলিশের ডিম ছাড়ার মূল সময়। এই সময় মাছ ধরায় বিরতি দিলে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়, যা দেশের মৎস্যসম্পদকে আরও সমৃদ্ধ করে।

ইএইচ

Link copied!