ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ী পৌরসভার কর্মশালা

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

মনিরুজ্জামান মিথুন, পলাশবাড়ী (গাইবান্ধা)

অক্টোবর ২২, ২০২৫, ০৫:৫৭ পিএম

পলাশবাড়ী পৌরসভার কর্মশালা

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বহুমুখী উন্নয়নে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় বুধবার কৃষি বিভাগের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (সিআরএপি) শীর্ষক বিষয়গুলো আলোচনা করা হয়। 

প্রধান অতিথি ছিলেন আরইউটিডিপি, এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান হৃদয়।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রথম পর্যায়ে প্রকল্পটি দেশের ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে। বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন বলে জানা যায়, তন্মধ্যে অর্ধেকই নারী।

প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ-কালভার্ট ও পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিকের উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পরিচালিত হবে বলে কর্মশালায় উপস্থাপন করা হয়।

অনুষ্ঠিত কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দের মধ্যে জেন্ডার বিশেষজ্ঞ (ভারপ্রাপ্ত টিম লিডার) সাজেদা বেগম, পৌর নকশা প্রকৌশলী মো. মিজানুর রহমান, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ মো. আব্দুর রকিব খান, আর্কিটেক্ট ফারহানা ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন ছাড়াও পলাশবাড়ী পৌরসভার সহকারি প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মো. মর্তুজা এলাহী, উপ-সহকারি প্রকৌশলী (পূর্ত বিভাগ) মোহাম্মদ সফিউল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!