ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

অক্টোবর ২৩, ২০২৫, ০৪:২৭ পিএম

রাঙ্গামাটিতে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

রাঙ্গামাটি শহরের বাণিজ্যিক এলাকা বনরুপায় দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরে বনরুপার জে.বি সমিল এলাকায় অভিযান পরিচালনা করে।

তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ।

অভিযানকালে ভোক্তাবিরোধী অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দইয়ের মধ্য মেয়াদ ও উৎপাদনের তারিখ না থাকায় বিক্রির জন্য কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কিচেন রুম অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকায় এবং খাবার তৈরি ও বিক্রি করতে বাধা দেয়ায় আয়েশা ভাতঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন রানা দেব নাথ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙ্গামাটির নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়। অভিযানে সহযোগিতা করে রাঙ্গামাটি কোতয়ালী থানার একটি টিম এবং স্থানীয় প্রশাসন।

জেএইচআর

Link copied!