ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৫ ট্রলার জব্দ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৪:১৭ পিএম

তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৫ ট্রলার জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, নিষেধাজ্ঞার শেষ সময় ঘনিয়ে আসায় অনেক জেলে আগেভাগে নদীতে নামার প্রস্তুতি নেয়। গোপন সূত্রে এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে প্রশাসনের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে টানা অভিযান চালানো হয়। এ সময় ৩৫টি ট্রলারসহ ১৫০ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারসহ তালতলী উপজেলার তেতুলবাড়ীয়া এলাকায় নিয়ে আসা হয়।

এছাড়া প্রতিটি ট্রলারের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ সব ট্রলার স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় শনিবার রাত ১২টা পর্যন্ত আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে তালতলী উপজেলা ভূমি কর্মকর্তা সেবক মণ্ডল বলেন, ‘রাতভর পায়রা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের মাছ শিকার করার সময় হাতে-নাতে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন আমার সংবাদকে বলেন, ‘নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড শুরু থেকেই তৎপর ছিল। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, চলতি মাসের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সব নদী ও উপকূলে মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ইএইচ

Link copied!