ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৩১ দফা বাস্তবায়নে পলাশবাড়ীতে পথসভা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৩৫ পিএম

৩১ দফা বাস্তবায়নে পলাশবাড়ীতে পথসভা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ফরহাদ হোসেন নিয়নের পলাশবাড়ীতে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জিয়া মঞ্চ ও জাসাস’র আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড় ওভারপাস স্থলে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসাস আহবায়ক বজলুল করিম রপু, সাদুল্লাপুর উপজেলা জাসাস সভাপতি মাসুদ মিয়া, যুবদল সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, পলাশবাড়ী উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা জাসাস সহ-সভাপতি রাশেদুল ইসলাম ও পৌর জাসাস সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্যরা। এসময় বিএনপি, জিয়া মঞ্চ ও জাসাস’র স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. নিয়নের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে সমবেত হয়।

সভা শেষে এ্যাড. নিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট জনগণের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের হাতে তুলে দেন।

ইএইচ

Link copied!