ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাটগ্রামে ৪১৬ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

অক্টোবর ২৪, ২০২৫, ০৬:১৯ পিএম

পাটগ্রামে ৪১৬ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

লালমনিরহাটের পাটগ্রামে সরকার বরাদ্দ সার মজুদ থাকা সত্ত্বেও অধিক মুনাফা লাভের আশায় নির্দেশ অমান্য করে সার মজুদ ও খুচরা বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পৌর শহরের বাইপাস রোড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় পৌর শহরের বাইপাস রোড থেকে সরকার বরাদ্দ সার মজুদ থাকা সত্ত্বেও অধিক মুনাফা লাভের আশায় সার মজুদ ও খুচরা বিক্রির অপরাধে শ্রীরামপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ফারুক হোসেনের প্রতিষ্ঠান অগ্রণী ট্রেডার্সকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ট্রাকে করে আনা ৪১৬ বস্তা বিভিন্ন প্রকার রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

পুলিশের সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ বলেন, “স্যারের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় এবং কৃষি ও কৃষকের স্বার্থে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!