ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজের আহ্বান জানিয়েছেন সেলিম

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৫, ২০২৫, ০৬:১৫ পিএম

আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজের আহ্বান জানিয়েছেন সেলিম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা এসেছে। এই নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যে এখন থেকেই সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার বিকেল ৩টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেলিমুজ্জামান সেলিম বলেন, তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং ভেদাভেদ ভুলে দলের স্বার্থে মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘরে বসে থাকলে চলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এর মাধ্যমেই মানুষ জানতে পারবে— বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে ও উন্নয়ন নিশ্চিত করা হবে।

সেলিমুজ্জামান বলেন, উপজেলার প্রতিটি নেতাকর্মীর সামনে একটি লক্ষ্য থাকা উচিত— যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ছাত্রদলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খান সৈকত, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজুল হক নান্নু মুন্সী, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, শ্রম সম্পাদক লালচান ফকির, সহসাংগঠনিক সম্পাদক উত্তম মিত্র, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সিকদার অপু, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), সাংবাদিক মো. জুবায়ের রহমান লিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!