ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
অক্টোবর ২৬, ২০২৫, ০৩:৫৪ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলী মিয়া বাজার সংলগ্ন মুছামিয়া মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুছামিয়া মাস্টারের ছেলে মো. জামাল (৫০)-এর টিনশেডের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় জামাল ঘরের ভেতরে শুয়ে ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। তার শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের মতে, এতে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইএইচ