ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাগরপুরে কৃষকদের জন্য রবি মৌসুমে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৫, ০২:২৫ পিএম

নাগরপুরে কৃষকদের জন্য রবি মৌসুমে বীজ ও সার বিতরণ উদ্বোধন

টাঙ্গাইলের নাগরপুরে রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থবছরে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারীর জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণের প্রণোদনা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল হাসানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজেদুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল মোমিন, বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানার তদন্ত (ওসি) মো. আ. কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলার ১২টি ইউনিয়নে ধাপে ধাপে বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে মামুদনগর ও নাগরপুর সদর ইউনিয়নের ১০,১৩০ জন কৃষকের হাতে প্রতীকীভাবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য ইউনিয়নের কৃষকদেরও এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বক্তারা জানিয়েছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয় এবং প্রণোদনা বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

ইএইচ

Link copied!