ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কৃষকরা খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের যোদ্ধা: খাদ্য উপদেষ্টা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

অক্টোবর ২৭, ২০২৫, ০৩:৫৮ পিএম

কৃষকরা খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের যোদ্ধা: খাদ্য উপদেষ্টা

কৃষকরা এ দেশের খাদ্য নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা) একদম সামনের কাতারের সৈনিক বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

সোমবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে ‘রাজশাহী বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫–২০২৬-এর প্রস্তুতি’ বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে। এটি বিবেচনায় নিয়ে গত বোরো মৌসুমে কেজিপ্রতি ৪ টাকা বেশি দামে ধান ক্রয় করা হয়েছে। এবারের আমন মৌসুমেও কৃষকের প্রকৃত খরচ ও লাভ বিবেচনা করে দাম নির্ধারণ করবে সরকার।

তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। চার মাসব্যাপী এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে উল্লেখ করে আলী ইমাম মজুমদার বলেন, “এ অঞ্চলে খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে। নিম্ন আয়ের মানুষের জন্য ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, চালের চাহিদা বেড়ে যাওয়ায় সামান্য পরিমাণ চাল আমদানি করতে হবে। “চাল এখন শুধু মানুষের খাদ্য নয়, পশু-পাখি, গরু-ছাগল ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে। তবে এবার গতবারের মতো ব্যাপক আমদানি করা হবে না। সর্বোচ্চ চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে।”

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!