ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৫৭ পিএম

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় মাষ্টার্স পরীক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুসহ ৫ জন। 

ঘটনাটি সোমবার দুপুরে জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এলাকায় ঘটে।

নিহতরা হলেন, সরিষাবাড়ি উপজেলার আরিফা আক্তার (২২), একই উপজেলার সামছ উদ্দিনের মাষ্টার্স পরীক্ষার্থী কন্যা সুমাইয়া সিথি (২২), একই উপজেলার শানাকৈর এলাকার হায়দার আলীর মাষ্টার্স পরীক্ষার্থী পুত্র রাশেদুজ্জামান ওরফে রাশেদ (২২) ও জামালপুর সদর উপজেলা তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত ময়েজ উদ্দির কৃষক ছেলে চাঁন মিয়া (৬২)।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরে যাত্রীবাহী একটি ইজিবাইক দিগপাইত উপশহর থেকে জামালপুরের দিকে ছেড়ে আসে। পরে দিগপাইতের জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাষ্টার্স পরীক্ষার্থী রাশেদুজ্জামান নিহত হন।

পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মাষ্টার্স পরীক্ষার্থী সুমাইয়া সিথি, আরিফা আক্তার এবং কৃষক চাঁন মিয়ার মৃত্যু হয়। 

নিহত চাঁন মিয়ার ভাতিজা রাজমিস্ত্রি ছানোয়ার হোসেন বলেন, “আমার চাচা-চাচী সোমবার সকালে সরিষাবাড়িতে ডাক্তার দেখিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে।”

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।

ইএইচ

Link copied!