ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হকের যোগদান

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

অক্টোবর ২৭, ২০২৫, ০৬:০৮ পিএম

ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হকের যোগদান

ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হক যোগদান করেছেন। সোমবার তিনি ফেনী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে বদলির আদেশ দেয় সরকার।

ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মনিরা হককে তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৭তম বিসিএস এর এ কর্মকর্তা অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ইএইচ

Link copied!