ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২৫, ০৪:৪১ পিএম

গুরুদাসপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর পুর ব্রিজ সংলগ্ন বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি ঘাটে একটি অজ্ঞাত মরদেহ ভেসে উঠেছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা নদীতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় উপজেলার নাজিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেজের প্রামাণিকের ছেলে মিলন মিয়া (৩৮) বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ।

এ ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখা ও গুরুদাসপুর থানা যৌথভাবে তদন্তে নেমেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মৃত্যুব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি কয়েক দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইএইচ

Link copied!