ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল)

অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৫৪ পিএম

সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিয়ন্তা বর্মন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইসমত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ উলফাত জাহান প্রমুখ।

এ সময় ৪ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষার বীজ, ১৫০ কৃষকের মাঝে গমের বীজ এবং ৬০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়। 

এছাড়াও প্রতিজন কৃষকের মাঝে ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!