ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াত নেতার বক্তব্যের নিন্দা জানালেন বিএনপি নেতা সেলিমুজ্জামান

নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী (গোপালগঞ্জ)

নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী (গোপালগঞ্জ)

অক্টোবর ২৯, ২০২৫, ০২:০৪ পিএম

জামায়াত নেতার বক্তব্যের নিন্দা জানালেন বিএনপি নেতা সেলিমুজ্জামান

সিরাজগঞ্জের এক জামায়াত নেতার বক্তব্যের কঠোর সমালোচনা করে নিন্দা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক শিমুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেলের সঞ্চালনায় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম বলেন,“আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে। একটি দল ভীত হয়ে স্বাধীনতা–বিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের জনগণ এখন আর ষড়যন্ত্রে কান দেবে না। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।”

তিনি বলেন, “সিরাজগঞ্জের জামায়াত নেতার বক্তব্যে দেশপ্রেমিক মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। তারা স্বাধীনতা চায়নি, তাই আজও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কিন্তু এবার নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না—যেভাবেই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।”

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, মহিলা দলের সভাপতি শেখ শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

ইএইচ

Link copied!