ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবীগঞ্জে প্রাণবন্ত যুব গণজমায়েত

এনামুল হক, দেবীগঞ্জ (পঞ্চগড়)

এনামুল হক, দেবীগঞ্জ (পঞ্চগড়)

অক্টোবর ২৯, ২০২৫, ০৫:০৫ পিএম

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেবীগঞ্জে প্রাণবন্ত যুব গণজমায়েত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রাণবন্ত যুব গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধক ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সুমন এবং সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু।

প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজই দেশের প্রাণশক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এই যুবদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “দেশের বর্তমান সংকটময় সময়ে যুবদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপির প্রতিটি কর্মসূচিকে সফল করে তুলতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে পুরো বিজয় চত্বর মুখরিত হয়ে ওঠে।

এ সময় র‌্যালি, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

ইএইচ

Link copied!