ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই মঞ্চ নেত্রীর মামলায় ফরিদগঞ্জের এনসিপি নেতা গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৫, ০৯:১২ পিএম

জুলাই মঞ্চ নেত্রীর মামলায় ফরিদগঞ্জের এনসিপি নেতা গ্রেপ্তার

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন, এরপর প্রতারণা এমন অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।

মামলা সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা এবং ‘জুলাই মঞ্চ’-এর এক নেত্রীর সঙ্গে একই দলের নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপান্তর করার দাবিতে গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন।

দুই দিন অনশন চলার পর জেলা পর্যায়ের এনসিপি নেতারা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

পরে গত ২৬ অক্টোবর ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, আদালতের গ্রেপ্তারি  পরোয়ানা অনুযায়ী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!