ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৫, ০৪:০০ পিএম

বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম ও সূর্যমুখীর বীজ ও সার সহায়তার জন্য কৃষি প্রণোদনার আওতায় বৃহস্পতিবার বাসাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ হল রুমে সকাল ১০টায় এ প্রণোদনা বিতরণ করা হয়।

বাসাইল উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে বাসাইলের সহকারী কমিশনার (ভূমি) নিয়ামতউল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রণোদনা বিতরণ করেন। 

এ সময় উপজেলা মৎস্য অফিসার হাফিজুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মাহফুজা খানম, সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রণোদনার আওতায় ৭ হাজার কৃষকের মাঝে সরিষা, ১৫০ জন কৃষকের মাঝে গম এবং ৫০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!