ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বিজয়নগরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

অক্টোবর ৩০, ২০২৫, ০৪:০৩ পিএম

বিজয়নগরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী কাজী রেদোয়ান (২৫) বুধন্তী ইউনিয়নের ইসলামপুর (দক্ষিণ কাজী বাড়ি) কাজী সামসু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, বুধবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়া গামী মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রেদোয়ান গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!