সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
অক্টোবর ৩১, ২০২৫, ০২:৫৯ পিএম
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা নদী তীরবর্তী দক্ষিণ নওদাবস এলাকার দরিদ্র দিনমজুর জুয়েল মিয়ার বসতভিটা গত বুধবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ দুর্ঘটনায় তার পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। বর্তমানে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
জুয়েল মিয়ার এই দুর্দশার কথা জানার পর কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ