ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৩:০২ পিএম

নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

“তথ্যনির্ভর সাংবাদিকতা, তারুণ্যের পথচলা” এই স্লোগানকে সামনে রেখে আগামী দুই বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দৈনিক মানবজমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী সভাপতি, স্টার নিউজ ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এস. এম. বদিউল আশরাফ (মুরাদ মৃধা); সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী; দপ্তর সম্পাদক দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি শামীম আল মামুন; এবং কোষাধ্যক্ষ আজকের পত্রিকা প্রতিনিধি বরুণ কান্তি সরকার।

এই কমিটিতে কার্যনির্বাহী দুই সদস্য হলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন ভূঁইয়া এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি মানিরুল হোসাইন।

সাধারণ সদস্যরা হলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা মোজাম্মেল হক মাসুমী, ডেইলি পোস্ট প্রতিনিধি খন্দকার নুরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি তারিকুল ইসলাম এবং দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি রিফাত হাসান ভূঁইয়া।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, পেশাগত মান ও মর্যাদা বৃদ্ধি, সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

ইএইচ

Link copied!