ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পলাশবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

নভেম্বর ১, ২০২৫, ০২:২৫ পিএম

পলাশবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।

উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. আয়েন উদ্দিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, পলাশবাড়ী মহিলা উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর মোছা. মাহমুদা চৌধুরী, হোপ বিজনেস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর সদস্য খন্দকার মমিনুল রহমানসহ অন্যান্যরা।

এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সমবায় সমিতির সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।

ইএইচ

Link copied!